পেদ্রো পারামো – অনুবাদক আনিসুজ জামান

পেদ্রো পারামো – অনুবাদক আনিসুজ জামান

পেদ্রো পারামো – অনুবাদক আনিসুজ জামান

‘পেদ্রো পারামো‘ উপন্যাসটির মূল লেখক হুয়ান রুলফো। বইটি বাংলা ভাষায় অনুবাদ করেছেন প্রখ্যাত অনুবাদক ‘আনিসুজ জামান‘।

বাবার সন্ধানে কোমালা নামক এক মৃতদের গ্রামে এসেছে গল্পের নায়ক। কে জীবিত কে মৃত―এমন এক ধোঁয়াশার মধ্যে শুরু হয় হুয়ান রুলফোর পেদ্রো পারামো―লাতিন সাহিত্যে সবচেয়ে প্রভাবশালী উপন্যাসের একটি। মার্কেসের মতো পৃথিবীখ্যাত লেখক তাঁর লেখালেখির প্রেরণা হিসেবে তুলে ধরেছেন এই উপন্যাসকে। তিনি বলেন, স্প্যানিশ ভাষায় লিখিত সব থেকে সুন্দর উপন্যাস হচ্ছে পেদ্রো পারামো। আমি যদি এমন একটি উপন্যাস লিখতে পারতাম তাহলে আর কলম ধরতাম না। বোর্হেসের মতে, পৃথিবীর যে-কোনো ভাষায় লিখিত শ্রেষ্ঠ উপন্যাসগুলোর একটি পেদ্রো পারামো।

মার্কেসের মতো কার্লোস ফুয়েন্তেসও গুরু মানতেন রুলফোকে। তিনি উপন্যাসটি সম্পর্কে বলেন, ‘পেদ্রো পারামো আমাদের লাতিন আমেরিকার নতুন ধরনের উপন্যাসের পথ সৃষ্টি করে দিয়েছে।’ লাতিন সাহিত্যের আরেক খ্যাতিমান লেখক ওক্তাবিও পাস পেদ্রো পারামোকে নির্জনতার গোলকধাঁধা হিসেবে আখ্যায়িত করেছেন। মারিও বার্গাস য়্যোসাও স্বীকার করেছেন তাঁর প্রজন্মের ওপর এই উপন্যাসের প্রভাবকে। শুধু লাতিন আমেরিকার লেখকদের নয়, গত ছয় দশকেরও বেশি সময় ধরে বিশ্বের অগণিত লেখক-পাঠককে বিমোহিত করে চলেছে উপন্যাসটি।

ক্ষীনকায় এই উপন্যাসটি শুধু কাহিনির জন্য নয়, কাঠামোর জন্যও গুরুত্বপূর্ণ। রুলফো উপন্যাসের ঐতিহ্য থেকে সরে এসে তাঁর আলোকচিত্রের শিল্পকে অনুসরণ করেছেন এই উপন্যাস রচনার ক্ষেত্রে। বিশ্বসাহিত্যে জাদুবাস্তবতার সবচেয়ে সফল প্রয়োগও ঘটেছে এই উপন্যাসে।

বিশ্বখ্যাত এই উপন্যাসটি মূল থেকে অনুবাদ করেছেন লাতিন সাহিত্যের একনিষ্ঠ অনুবাদক আনিসুজ জামান।

Specification Of Pedro Paramo Book

TopicSpecification (Bengali)Specification (English)Specification (Spanish)
Book Nameপেদ্রো পারামোPedro Páramo
Authorহুয়ান রুলফোJuan Rulfo
Categoryঅনুবাদ উপন্যাসTranslated Novel
Translatorআনিসুজ জামানAnisuz Zaman
Translation Typeস্প্যানিশ থেকে বাংলাSpanish to Bengali
ISBN৯৭৮৯৮৪৯৬৮৫৬৪৭9789849685647
Edition১ম প্রকাশ, ২০২৩1st Edition 2023
Number of Pages১৩২132
CountryবাংলাদেশBangladesh
LanguageবাংলাBengali
Price৫৪৯ টাকা549 BDT
Publisherপাঠক সমাবেশPathak Samabesh

লেখক পরিচিতি: হুয়ান রুলফো

Image source: Collected from web

লাতিন আমেরিকান বুম এর শুরুটা হয়েছিল বিশ শতকের ষাটের দশকের চার লেখকের হাত ধরে। গার্সিয়া মার্কেজ, হুলিও কোর্তাসার, কার্লোস ফুয়েন্তেস, মারিও ভার্গাস ইয়োসা – এনারা সারা পৃথিবীর সাহিত্য পাঠকের কাছে সমাদৃত হয়েছিলেন। এনাদের ঠিক আগে আরো চার বিশিষ্ট লাতিন আমেরিকান লেখক বিশ্বজুড়ে সাড়া ফেলেছিলেন। তাঁদের অন্যতম হুয়ান রুলফো। বাকিরা হলেন আস্তুরিয়াস, আলেহো কার্পেন্তিয়ের এবং হোর্হে লুই বোর্হেস । একবিংশ শতকের প্রথমদিকে উরুগুয়ের এক নামকরা দৈনিক ভোটিং-পোল খুলে দেশটির লেখক ও সমালোচকদের কাছে জানতে চায়, লাতিন আমেরিকার সবচেয়ে বিখ্যাত উপন্যাস কোনটি? দৃশ্যত ব্যবধানে প্রধান উপন্যাস হিসেবে উঠে আসে মেহিকোর কথাসাহিত্যিক হুয়ান রুলফো (১৯১৭-৮৬) রচিত পেদ্রো পারামোর নাম। 

অনুবাদক আনিসুজ জামান

আনিসুজ জামানের জন্ম ১৯৬২ সালের ২২ ডিসেম্বর মানিকগঞ্জের হরিরামপুর থানার সৈয়দনগর গ্রামে। পড়াশুনা করেছেন ঢাকায়। ১৯৮৫ সাল থেকে প্রবাসী। প্রথমে জাপানে চাকুরিসূত্রে, পরে মেহিকোতে চাকুরিসূত্রে গেলেও অচিরেই সেখানে নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তােলেন। বর্তমানে সন্তান ও স্ত্রীসহ ক্যালিফোর্নিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন।

ছােটবেলায় বহুভাষায় অভিজ্ঞ ও সাহিত্যরসিক নানার সাহিত্যপ্রীতির দ্বারা প্রভাবিত হয়েছেন। পরে মায়ের সাহিত্যপ্রীতিও অনুবাদক আনিসুজ্জামানের মনােগঠনে বড় ধরনের প্রভাব ফেলেছে। মূল স্প্যানিশ থেকে তিনি লাতিন আমেরিকার শীর্ষস্থানীয় বেশ কয়েকজন লেখকের লেখা অনুবাদ করেছেন। গাব্রিয়েল গার্সিয়া। মার্কেসের নিঃসঙ্গতার একশ বছর-ই তাঁর প্রথম প্রকাশিত অনুবাদগ্রন্থ।

সংগ্রহ করুন ‘পেদ্রো পারামো’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *