পৃথিবীর শেষ প্রান্তে বসে লেখা আনিসুজ জামানের নতুন উপন্যাস

পৃথিবীর শেষ প্রান্তে বসে লেখা আনিসুজ জামানের নতুন উপন্যাস

অ্যান্টার্কটিকা পৃথিবীর দক্ষিণতম, শীতলতম ও সবচেয়ে শুষ্ক মহাদেশ। এই মহাদেশ ভ্রমণ নিয়েই শিঘ্রই আসছে লেখক, অনুবাদক ও সংগীতশিল্পী আনিসুজ জামান এর ভ্রমণের বই।

চারিদিকে সাদা আর সাদা। বিয়ারিং প্রণালী থেকে এখন আমরা অনেক দূরে। ছোট্ট একটি জাহাজের একেবারে নিচের কক্ষে। কবুতরের খোপের মতো একটি রুমে বসে লিখছি। আমার লেখার সময়টুকু সহযাত্রীরা জানেন। এ সময় কেউ দরজায় টোকা দেয় না। রুমে আমরা চারজন। কবি যখন-তখন এসে ঢুকে পড়ে। কিন্তু আমি যখন লিখতে বসি, জানি ও আসবে না। তবে পাশের কামরা থেকে ওর অট্টহাসি শুনতে পাই। বুঝি, কবি আছেন। সাথে অনু।

অ্যান্টার্কটিকার পেঙ্গুইনের সাথে লেখক আনিসুজ জামান

এই সাদা পৃথিবী, এই জাহাজ, এই মানুষগুলো, এই নিঃসঙ্গতা আর দূর থেকে ভেসে আসা হাসির শব্দ—এসব নিয়েই ধীরে ধীরে জন্ম নিয়েছিল আমার উপন্যাস El último canto del sur (দখিনের শেষ কান্না)।

২০২৪ সালের শেষ দিকে অ্যান্টার্কটিকা যাত্রার সময় উপন্যাসটি লিখেছিলাম। এখন বইটি কলম্বিয়া থেকে প্রকাশের পথে। প্রকাশক Cero Esquema।

বাড়তি খবর, এর বাংলা অনুবাদটিও শিগগিরই পাঠকের হাতে পৌঁছাবে।

কখনো কখনো একটি উপন্যাস শুধু টেবিলে বসে লেখা হয় না। কোনো কোনো উপন্যাসের জন্ম হয় পৃথিবীর শেষ প্রান্তে—চারদিকে সাদা আর সাদা, আর পাশের কামরা থেকে ভেসে আসা এক কবির অট্টহাসির মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *